শান্তিপুরে রাত থেকে চলছে গঙ্গা ভাঙ্গন
দি নিউজ লায়ন ; গঙ্গা ভাঙন আতঙ্কে সারারাত দু চোখের পাতা এক করতে পারেননি শান্তিপুরের স্টিমারঘাট এবং গবারচর এলাকায় সাধারণ মানুষ। নদীয়া শান্তিপুর শহরের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এবং বেলঘড়িয়া দুই নম্বর অঞ্চলের গবারচরের সংযোগস্থলে গভীর রাতে ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু হয়, এলাকাবাসী রাতের ঘুম ভেঙে যায় ভাঙ্গনের শব্দে।
তিনটি বিশাল আকার পিটুলি গাছ সম্পূর্ণ জলের তলায়। শান্তিপুর থানার পুলিশ ভাঙ্গন এলাকা ওই রাত্রিবেলায় পরিদর্শন করেন এবং ঊর্ধ্বতন কর্তাদের জানানো হয় ভাঙ্গনের বিষয়ে আলোচনা করতে। গভীর শীতের মধ্যেও এলাকাবাসীর রাতের ঘুম বন্ধ করে গঙ্গার পাড়ে রাত জেগে পাহারা দিয়েছে সারারাত।
এর আগেও শিশুদের একটি পার্ক, জলপ্রকল্পের এলাকা এবং প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসীর দাবি গঙ্গার মাঝে চর পড়ার কারনেই, পাড়ের দিকে বয়ে যাচ্ছে জলস্রোত ভাঙছে গঙ্গা।

Post a Comment